...|...|...

বিশ্ব

আমাদের নিরাপত্তা না থাকলে কোনো অবকাঠামোই নিরাপদ নয়: গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, বিকেল ৩:৩৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২১
Shares
আমাদের নিরাপত্তা না থাকলে কোনো অবকাঠামোই নিরাপদ নয়: গালিবাফ

বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, যে অঞ্চলে তেহরান তেল বিক্রি করতে পারবে না, সেই অঞ্চলে কেউ তেল বিক্রি করতে সক্ষম হবে না।

শুক্রবার (২৮ আগস্ট) এক্স-এ মূল তারিখ ২২ জুলাইয়ের একটি বার্তা পুনরায় প্রকাশ করেন গালিবাফ। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের করা আগের এক দাবির জবাবে তিনি এই মন্তব্য করেন, যেখানে বলা হয়েছিল যে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, এই যুদ্ধের সমীকরণ পরিষ্কার: হয় সবাই পারবে, নয়তো কেউ না! এছাড়া তিনি আরও বলেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করব না, অন্য কেউও সেখানে তেল বিক্রি করতে পারবে না।

মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর নিরাপত্তা মার্কিন সেনাদের অনুপস্থিতির’ ওপর নির্ভর করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তবে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।