...|...|...

বিশ্ব

ইরানের হুমকিতে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:১১
Shares
ইরানের হুমকিতে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে তার বিরুদ্ধে হুমকি কতটা গুরুতর, তা স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা আগের চেয়ে অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মূল্যায়ন করেছেন মার্কিন কর্মকর্তারা। বেসেন্টের বিরুদ্ধে হুমকিসংক্রান্ত গোয়েন্দা তথ্যও এই মূল্যায়নের অন্যতম ভিত্তি ছিল। 

গত আগস্ট থেকে ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ বাড়ানোর অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের মাধ্যমে তেহরানকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করাই এই উদ্যোগের লক্ষ্য।

নিরাপত্তা হুমকির মধ্যেও বেসেন্ট তাঁর অবস্থান থেকে সরে আসবেন না বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে বলেন, “ইরানের শাসকগোষ্ঠীর হুমকিতে তিনি দমে যাবেন না।”

এদিকে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে মার্কিন কর্মকর্তা ও অন্য ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ এর আগে অস্বীকার করেছে ইরান।