...|...|...

বিশ্ব

ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপের অভিযানে যোগ দিল ইইউ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩
Shares
ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপের অভিযানে যোগ দিল ইইউ

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের দ্রুত ও দৃঢ় অবস্থানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

তিনি বলেন, ইরানের সরকার যাতে পারমাণবিক কর্মসূচি, অস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়নের জন্য বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র দৃঢ় অবস্থানে রয়েছে।

বেসেন্ট আরও বলেন, ইরানের প্রতি বিশ্ব একটি স্পষ্ট বার্তা দিচ্ছে—দেশটির অবশিষ্ট সব আর্থিক পথ বন্ধ না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত থাকবে।

এর আগে গত মাসের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের ওপর চাপ বজায় রাখতে তারা যুক্তরাষ্ট্র, জি-৭ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একই সঙ্গে উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখার কথাও জানিয়েছিল জোটটি।