...|...|...

বিশ্ব

ইরানি প্রেসিডেন্টের মিডিয়া টিমের ভিসা দিল না যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৩
Shares
ইরানি প্রেসিডেন্টের মিডিয়া টিমের ভিসা দিল না যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার কথা থাকলেও, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যোগাযোগ বা মিডিয়া টিমকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন সরকারের পক্ষ থেকে এক অভূতপূর্ব ও শত্রুতাপূর্ণ পদক্ষেপে প্রেসিডেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নির্দিষ্ট কিছু সদস্যের মার্কিন ভিসা বাতিল বা অস্বীকার করেছেন।

এদিকে, মেহর নিউজ এজেন্সিও ইরানি প্রেসিডেন্সির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে।