...|...|...

বিশ্ব

ইউরোপের এক দেশের স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৩
Shares
ইউরোপের এক দেশের স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা

ছবি: সংগৃহীত

ইতালির স্কুলগুলোতে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীর সংখ্যার ওপর আইনি সীমা নির্ধারণের পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব তোলা হতে পারে।

রবিবার (২০ সেপ্টেম্বর) নিজের দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব সংগঠনের আয়োজিত ‘ফেনিক্স’ নামের জাতীয় যুব উৎসবে বক্তব্য দেওয়ার সময় এ পরিকল্পনার কথা জানান মেলোনি।

ইতালীয় বার্তা সংস্থা আনসার তথ্য অনুযায়ী, মেলোনি বলেন, শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা নিজেদের সংখ্যালঘু মনে করবে—এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। তাঁর ভাষায়, কোনো শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা সেখানে সংখ্যালঘু হয়ে কোণঠাসা বোধ করবে—এটি অকল্পনীয়।

মেলোনি আরও জানান, স্কুলে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি যেসব বিদেশি শিক্ষার্থী ইতালীয় স্কুলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদেরও ইতালীয় ভাষা শেখার প্রয়োজন হবে বলে জানান তিনি।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে তিনি আশা করছেন।