...|...|...

বিশ্ব

হুথিদের ওপর ৮ দফা বিমান হামলা চালাল ইয়েমেনি বাহিনী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৩
Shares
হুথিদের ওপর ৮ দফা বিমান হামলা চালাল ইয়েমেনি বাহিনী

ছবি: সংগৃহীত

ইয়েমেনের তায়েজ প্রদেশের দুটি জেলায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন।

শনিবার (২১ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রচারমাধ্যমটির দাবি অনুযায়ী মোখা জেলায় আটটি বিমান হামলা হয়েছে। পাশাপাশি আল-শামায়াতাইন জেলাতেও পৃথকভাবে হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মিত্র সশস্ত্র বাহিনী বর্তমানে তায়েজ, সাদা এবং রাজধানী সানায় হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ২০১৪ সালে সানা দখল করে।

তবে তায়েজে সর্বশেষ এই বিমান হামলাগুলোতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আল মাসিরাহর প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।