...|...|...

সংবাদ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানির সময়সূচিতে পরিবর্তন

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানির সময়সূচিতে পরিবর্তন

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:০৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ১০:০৩
Shares
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানির সময়সূচিতে পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে আমদানি ও রফতানি করা পণ্যবাহী ট্রাক বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত জিরোপয়েন্টে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের পর থেকে আগের নিয়ম অনুযায়ী আমদানি ও রফতানি কার্যক্রম পরিচালিত হবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।