...|...|...

অর্থনীতি

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ৯:১৩
Shares
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার। ছবি: সংগৃহীত

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে কোন মামলায় সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।