...|...|...

অর্থনীতি

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১০:০৫
Shares
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

সংগৃহীত ছবি।

ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুদ ও জরিমানা ছাড়াই আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, প্রত্যেক কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলের ব্যবস্থা যুক্ত হওয়ায় ইভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

আদেশ অনুযায়ী, ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইন রিটার্ন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়া দাখিল করা যাবে।