চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার সরকারহাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সূত্র জানায়, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার রহিম উদ্দিন চৌধুরী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


