...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে ৩ থানার ওসি বদলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৬:৩৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৬:৩৮
Shares
গোপালগঞ্জে ৩ থানার ওসি বদলি

বাঁ থেকে ওসি রিয়াদ মাহমুদ, মো. আইয়ুব আলী ও মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অন্য জেলায় বদলি করা হয়েছে। এর আগে জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককেও বদলি করা হয়। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওসিদের বদলির বিষয়টি জানা গেছে।

বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার পদেও রদবদল করা হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এতে প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে এবং মোহা. হাবিবুল্লাহকে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি ও পদায়ন করা হয়।