...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৩
Shares
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।