শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মমূখর পরিবেশে ফিরছে পোশাক শ্রমিকরা, তবে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাখা হয়েছে ৫৫ টি পোশাক কারখানা।
রবিবার (১৫ নভেম্বর) সকালে শিল্পাঞ্চল আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা নিউএইজ গ্রুপের তিনটি কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে শ্রমিকরা। তবে বাকি ৫৫ টি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাকিসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে শুরু করেছে উৎপাদন কার্যক্রম।
শিল্পপুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মুমিনুল ইসলাম ভূইয়া জানান, বিগত দিনের তুলনায় রবিবার সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা ফ্যাক্টরীতে প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এপর্যন্ত ৩৬টি কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এবং ১৪টি কারখানা অনির্দিষ্টকালের নোটিশে ও মৌখিক ভাবে ৫ টি মোট ৫৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে নিউএইজ গ্রুপের সকল কারখানায় আজ থেকে উৎপাদন শুরু হয়েছে।
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কারখানাগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


