...|...|...

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী মমতাজ গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৭
Shares
কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী মমতাজ গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি ভবানীগঞ্জ পৌরসভা কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি দলীয় নেতাদের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া বাগমারার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ওসি তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন মমতাজ আক্তার বেবি। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।