...|...|...

রাজধানী

গুলিস্তানে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৩

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:৩৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:৪৯
Shares
গুলিস্তানে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। শনিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে গুলিস্তানে পৃথক অভিযান চালিয়ে ওই ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এসআরইউ’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতাররা হলেন- দীপু মল্লিক (৩০), ফাহিম আহমেদ তুহিন (২২) ও মো. রিপন (৪৮)।

এসআরইউ’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামের ৩ নম্বর গেট, এরশাদ সড়ক ও আবরার ফাহাদ চত্বর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গ্রেফতার ফাহিম আহমেদ তুহিনের বিরুদ্ধে ৪টি এবং মো. রিপনের বিরুদ্ধে দু’টি মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেফতারদের পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। সবশেষ শনিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।