রাজধানী ঢাকার আদাবর থেকে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ রানাকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে তাকে গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
তবে কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
অন্যদিকে, ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে হাজির করা হতে পারে।


