গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। জেলার বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে বদলি করে ফেনীতে পাঠানো হয়েছে। জেলায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনার মধ্যে পুলিশ প্রশাসনে এ পরিবর্তন আনা হলো।
রবিবার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমেদের সই করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


