...|...|...

বিশ্ব

হরমুজে তেলবাহী জাহাজে হামলা, আহত ২ নাবিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
হরমুজে তেলবাহী জাহাজে হামলা, আহত ২ নাবিক

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইনবাউন্ড ট্রানজিট বা প্রবেশের সময় একটি তেল ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরার বরাত দিয়ে সামরিক কর্তৃপক্ষ ইউকেএমটিও-কে জানিয়েছে যে, এই ঘটনায় জাহাজের দুই ক্রু বা নাবিক আহত হয়েছেন। তবে জাহাজটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

সংস্থাটি এক সতর্কবার্তায় বলেছে, জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচল করার এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে ইউকেএমটিও-কে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে।