...|...|...

সারাদেশ

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীর আক্রমণে সাংবাদিক আহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪৬
Shares
সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীর আক্রমণে সাংবাদিক আহত

ছবি: টাইমস টুডে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর আক্রমণে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন। এ ছাড়াও আরো ৬ জন মারাত্মক জখম হয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

 ২৩ সেপ্টেম্বর (বুধবার) সোনারগাঁয়ের বারদীতে জমির বিরোধ মীমাংসা করতে গিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং তার লোকজনের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে দৈনিক সংগ্রামের সোনারগাঁ সংবাদদাতা সাংবাদিক জয়নাল আবেদীন। তিনি মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছেন। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার ভাইদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক জয়নাল আবেদীন জানান, আমার বড় ভাইয়ের সাথে তার প্রতিবেশী মাদক ব্যবসায়ী ও মাদকসেবী নবীর হোসেনের বাথরুম সংস্কার নিয়ে বিরোধ চলছিল। ইতোমধ্যে তার নামে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ সকালে আমার বড় ভাই রাজমিস্ত্রি নিয়ে তার ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাথরুমটি সংস্কার করতে গেলে, মাদক ব্যবসায়ী নবীর ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার বড় ভাইয়ের উপর হামলা চালায়। আমি জানতে পেরে তাদের দুজনের মধ্যকার বিরোধ মীমাংসা করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে বিনা উসকানিতে লাঠি সোটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। আমার মাথায়  ও কপালে গুরুতর জখম হয়। ইতঃপূর্বে সে আমার ভাইদের উপর ও আমার পরিবারের উপর হামলা চালায় ও বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিল। আমার উপর এই জঘন্য হামলার বিচার চাই। আমি ইতোমধ্যেই সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি। 

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেছেন, আপনি অভিযোগ দিয়ে যান। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।