...|...|...

সারাদেশ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫১
Shares
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকার ২৬টি স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বুধবার (২৫ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো- সোনারটেক, রশিদপুর, নাজিরপুর, মুসিনোয়াদ্দা, পুরানকলাতিয়া, আল্লীনগর, ইমানদিপুর, সাধুপুর, বাহাদুল্লাহপুর, রঞ্জিতপুর, তারানগর, নিশানবাড়ী, ফতেনগর, বকশীপুর, আহাদীপুর, সৈয়দপুর, আসামদীপুর, মিরাজ আসামদীপুর, মিঠাপুর, সমশেরপুর, কলাতিয়া বাজার, আকছাইল, চরআকছাইল, পূর্বআকছাইল, আকছাইল নয়াহাটি ও গুয়াডুরী।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ শেষে নির্ধারিত সময়ের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।