হরমুজ প্রণালী বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সামরিক শক্তি প্রয়োগ করে নয়, বরং আলোচনার মাধ্যমেই কেবল হরমুজ প্রণালীর চলমান সংকটের সমাধান করা সম্ভব।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রই আমাদের পথগুলো বন্ধ করে দিয়েছিল। যখন ইরানের জন্য সমস্ত পথ অবরুদ্ধ করে দেওয়া হয়, তখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াটা তারই একটি স্বাভাবিক প্রতিক্রিয়া।
তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমেই হরমুজ প্রণালী সংকটের সমাধান করা সম্ভব, শক্তির ব্যবহার করে নয়।
ইরানি প্রেসিডেন্ট দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনার মাধ্যমে যদি দুই পক্ষের এই বিরোধের অবসান ঘটে, তবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত রাখা হবে।


