...|...|...

জাতীয়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ অনুশীলনে যোগ দিলেন তারেক রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৯
Shares
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ অনুশীলনে যোগ দিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে যাত্রা করেন তিনি।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে। এর চূড়ান্ত অনুশীলন সরাসরি পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

মহড়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন তিনি। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

এই বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।