...|...|...

জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৯
Shares
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সাথে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে পৃথক বৈঠকে বসে।

এসব ঘটনার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবেই এনসিপি প্রতিনিধি দলের সাথে আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।