...|...|...

জাতীয়

তিন মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৬
Shares
তিন মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি

ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত তিন মাসে সরকারি ও বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের চিত্রে ভিন্নতা দেখা গেছে। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। আগের তিন মাসের তুলনায় এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ঊর্ধ্বমুখী রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের এই উচ্চহার আর্থিক খাতের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।