...|...|...

জাতীয়

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ৩:০২
Shares
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম

মো. আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। এর আগে তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক পদে দায়িত্ব পালন করেছেন।

রবিবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি বছরের ২২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।