...|...|...

বিশ্ব

সৌদিতে ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৯:০৪
Shares
সৌদিতে ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মো. সজীব হোসেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর একটি তেল স্থাপনায় চালানো ড্রোন বা মিসাইল হামলায় মো. সজীব হোসেন (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। 

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৪ অক্টোবর সৌদি আরবের আল খুরাইস এলাকায় অবস্থিত আরামকোর ওই স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত মিসাইল বা ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। এই হামলায় কুমিল্লার বাসিন্দা সজীব নিহত হন।

ডেইলি অবজারভার বলছে, তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে তারা নিহত সজীবের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজীবের পরিবার এবং তার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

এছাড়া মরহুমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও নিবিড়ভাবে যোগাযোগ রাখছে দূতাবাস।