...|...|...

বিশ্ব

যুদ্ধবাজরাও তাদের গ্যাস পাম্পে এবং বসার ঘরে যুদ্ধের যন্ত্রণা অনুভব করেছে: ইরানের সেনাপ্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৬
Shares
যুদ্ধবাজরাও তাদের গ্যাস পাম্পে এবং বসার ঘরে যুদ্ধের যন্ত্রণা অনুভব করেছে: ইরানের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে শুধু ইরানি জনগণই ভোগান্তির শিকার হয়নি, যুদ্ধবাজদেরও সেই যন্ত্রণা অনুভব করিয়েছে তেহরান। এমন মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। একই সাথে হরমুজ প্রণালীতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ওপর জোর দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরানের কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটিতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ইরানের সেনাপ্রধান।

আমির হাতামি বলেন, ‘আমরা শত্রুকে শুধু ইরানি জনগণের ওপর যুদ্ধের যন্ত্রণা চাপিয়ে দিতে দিইনি। যুদ্ধবাজরাও তাদের জ্বালানি তেলের পাম্পে এবং নিজেদের ঘরে যুদ্ধের যন্ত্রণা অনুভব করেছে।’

ইরানকে সহজে পরাস্ত করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ইরান এমন একটি কঠিন বড়ি, যা গিলতে গেলেই যে কারও দম আটকে যাবে।’

এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের সেনাপ্রধান।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে দিন দিন বিধিনিষেধ আরও কঠোর করতে হবে। শত্রুর জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলতে হবে এবং প্রণালির ওপর আরও শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।’