...|...|...

বিশ্ব

সৌদি আরবের এক অঞ্চলে রেড এলার্ট জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৪
Shares
সৌদি আরবের এক অঞ্চলে রেড এলার্ট জারি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-বাহা অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত আল-ক্বারা, আল-মন্দাক, বালজুরাশি ও বনি হাসান এলাকায় এই সর্বোচ্চ সতর্কতা কার্যকর থাকবে।

এনসিএম জানায়, সতর্কতাকালীন এসব এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়া ছাড়াও দৃষ্টিসীমা শূন্যে নেমে আসার ঝুঁকি রয়েছে।

এ ছাড়া জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের উপত্যকা, নিচু স্থান ও পানি প্রবাহের এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সাথে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন।