...|...|...

বিশ্ব

সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি আরবে ফের জরুরি সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩১
Shares
সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি আরবে ফের জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

সতর্কতা প্রত্যাহারের কয়েক মিনিটের মধ্যেই সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় আবারও ‘সম্ভাব্য বিপদ’-এর নতুন সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক স্থানে এই অ্যালার্ট জারি করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নতুন এই সতর্কতার আওতায় রয়েছে জাজান, আবহা, খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু গভর্নরেট।

ঠিক কী ধরনের বিপদের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে রয়টার্স জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই সৌদির একাধিক অঞ্চলে ধারাবাহিকভাবে এমন সতর্কতা জারি করা হচ্ছে। এর আগেও জেদ্দা, তায়েফ ও জাজানসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় অ্যালার্ট জারি করেছিল সৌদি প্রশাসন।