...|...|...

বিশ্ব

সুদান সীমান্তে অবৈধ স্বর্ণ উত্তোলনবিরোধী অভিযানে মিশরের দুই সেনা কর্মকর্তা নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩৬
Shares
সুদান সীমান্তে অবৈধ স্বর্ণ উত্তোলনবিরোধী অভিযানে মিশরের দুই সেনা কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

মিশর ও সুদানের মধ্যবর্তী দক্ষিণ সীমান্তে অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকালে মিশরের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

সংবাদমাধ্যস আল-আরাবিয়া জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিশরের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মিশরের সামরিক বাহিনী জানিয়েছে, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে গত জুন মাসে দেশটির পূর্ব মরুভূমি (ইস্টার্ন ডেজার্ট) অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়। ইতোমধ্যে অভিযানের প্রথম তিনটি পর্যায় সম্পন্ন হয়েছে।

আগামী শনিবার (৭ নভেম্বর) অভিযানের চতুর্থ পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই দুই সেনা কর্মকর্তার প্রাণহানির ঘটনা ঘটল।

সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই অভিযানের মূল উদ্দেশ্য সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধ করা, মিশরের ভূখণ্ডের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার করা এবং দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা করা।

তবে অভিযানের সময় ঠিক কীভাবে ওই দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।