...|...|...

বিশ্ব

দুই মার্কিন গুপ্তচর ড্রোন ভূপাতিত করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩৪
Shares
দুই মার্কিন গুপ্তচর ড্রোন ভূপাতিত করল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি গুপ্তচর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি নামানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিমের পৃথক দুটি প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ মডেলের নজরদারি ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসি। বাহিনীটির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটিকে নামানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, আইআরজিসির প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে মার্কিন ড্রোন ভূপাতিত করার ধারাবাহিকতায় এগুলো পঞ্চম ও ষষ্ঠ ড্রোন।