সিলেট এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিলেট আসলেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সফর চলাকালে প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকালে তিনি দুটি মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে কিছু সময় বিরতি নিয়ে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।


