...|...|...

বিশ্ব

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যানি কারসন। ছবি: সংগৃহীত

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যানি কারসন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে সুইডিশ অ্যাকাডেমি ২০২৬ সালের সাহিত্যের এই নোবেলজয়ীর নাম ঘোষণা করে। গত বছর এই সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

অ্যানি কারসন ১৯৫০ সালে কানাডার টরেন্টোতে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকসের ওপর তার ডক্টরিয়াল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশ করেন এবং নিজের পুরো ক্যারিয়ারজুড়ে কবিতা লেখা, অনুবাদ করা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

সুইডিশ অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের নাম টানা ৫০ বছর গোপন রাখা হয়। ফলে কার ঝুলিতে এই পুরস্কার যাচ্ছে, তা নিয়ে আগেই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয় না।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে এ পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সব মিলিয়ে নোবেল বিজয়ী ১২২ জন সাহিত্যিকের মধ্যে নারী রয়েছেন ১৮ জন। এ ছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।