...|...|...

বিশ্ব

সাংবাদিক পরিচয়ে তেহরানে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২

Times Today
প্রকাশ: ১৯ মে ২০২৬, দুপুর ১২:৪২ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, রাত ১১:২১
Shares
সাংবাদিক পরিচয়ে তেহরানে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তরাঞ্চলে সাংবাদিক পরিচয়ে কাজ করা দুই জন 'অনুপ্রবেশকারীকে' গ্রেফতার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের বরাতে বলা হয়, গ্রেফতারকৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক এবং গোয়েন্দা স্থাপনার গোপন তথ্য সংগ্রহ ও পাঠানোর চেষ্টা করছিল।

পুলিশের দাবি অনুযায়ী, এসব তথ্য বিদেশে 'শত্রুদের নেটওয়ার্কে' পাঠানো হচ্ছিল। এ যোগাযোগের জন্য তারা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছিল এবং স্টারলিংক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। অভিযান চলাকালে একটি স্টারলিংক রিসিভার জব্দ করা হয়েছে।

তাসনিম আরও জানায়, এ ঘটনার সাথে জড়িত অন্য সদস্য ও সহযোগী নেটওয়ার্ক শনাক্তে প্রযুক্তিগত ও গোয়েন্দা তদন্ত চলছে। পুরো বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে তেহরান পুলিশ।