...|...|...

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৬
Shares
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এতে ঢাকা মহানগরীর স্কুল ও কলেজগুলোর সংযুক্ত তালিকায় থাকা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানায়, কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।