...|...|...

স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪০
Shares
এক দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যায়।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ২৪৪ জন। বর্তমানে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৬০৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ ও সিলেটে ২১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।