...|...|...

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে দুই ভারতীয় গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ১২:৫৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪৮
Shares
শাহজালাল বিমানবন্দরে দুই ভারতীয় গ্রেফতার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে কুশ পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।

ডিএনসি জানায়, সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালানো হয়। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

পরে তাদের ট্রাভেল ট্রলিতে থাকা কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় কুশ ও বিদেশি মদ। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড, স্মার্টফোন এবং বিভিন্ন দেশের মুদ্রাও জব্দ করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের সঙ্গে জড়িত কয়েকজন বাংলাদেশি সহযোগীর তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।