...|...|...

রাজধানী

রাজধানীতে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ১২:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৬
Shares
রাজধানীতে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে ওয়াসিমকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এরপর তাদের তথ্য অনুযায়ী আজমপুরের একটি ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সবমিলিয়ে তাদের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলায় গ্রেফতার দুজন ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।