...|...|...

রাজধানী

খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৮:২৪
Shares
খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার পেছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার পেছনে কয়েকটি ভবন পেরিয়ে একটি শোরুমের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মাজহারুলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার মাজহারুল নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তার কাছে কোনো রিকশা পাওয়া যায়নি। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ককটেল বিস্ফোরণ ঘটান।

তাকে বহনকারী একটি মোটরসাইকেল পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে; ওই মোটরসাইকেলের চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।