...|...|...

সারাদেশ

আওয়ামী লীগ নেতা রুহুল আমিন গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৪
Shares
আওয়ামী লীগ নেতা রুহুল আমিন গ্রেফতার

রুহুল আমিন ভূইয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

রুহুল আমিন ভূইয়া ২০০৯ সালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, ঢাকায় রুহুল আমিন ভূইয়া গ্রেফতার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তার হাতে আসেনি।