...|...|...

সারাদেশ

চট্টগ্রাম পুলিশ লাইনসে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ২:৫০
Shares
চট্টগ্রাম পুলিশ লাইনসে ককটেল বিস্ফোরণ

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িত সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।