...|...|...

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ২:১৬
Shares
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের ধাওয়া থেকে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন তার সাথে থাকা এএসআই আব্দুস সাত্তার।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ারকে ধাওয়া করে। তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।