...|...|...

বিশ্ব

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সকাল ৭:২৩
Shares
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ৫.৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। আজ রবিবার (২ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে উত্তর দ্বীপের পুরো পূর্ব উপকূল অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা 'জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস' (জিএফজেড) জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

অগভীর এই ভূমিকম্পের পর উপকূলজুড়ে আফটারশক বা অনুকম্পন পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও পর্যবেক্ষণকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যালোচনা করছে। এই ভূকম্পনের ফলে অঞ্চলে নতুন করে কোনো ঝুঁকি বা দুর্যোগ তৈরি হতে পারে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।