...|...|...

চাকরি

রেলওয়েতে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০
Shares
রেলওয়েতে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি

রেলওয়েতে চাকরি। গ্রাফিক্স: টাইমস টুডে

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। ৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা ৪ অক্টোবর ২০২৬ দুপুর ২টা পর্যন্ত অফলাইনে আবেদন করতে পারবেন। এ নিয়োগে কোনো আবেদন ফি লাগবে না।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে

পদের নাম: আইনজীবী

পদসংখ্যা: ২২টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বয়সসীমা: ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর। তবে অবসরপ্রাপ্ত জেলাজজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদন ফি: নেই

আবেদন যেভাবে: আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে ও আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নম্বর ৪০১), ঢাকা ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬ দুপুর ২টা।