...|...|...

জাতীয়

অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৯
Shares
অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে

ছবি: সংগৃহীত

ট্রেনের টিকিট কিনতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়া ঠেকাতে যাত্রীদের নতুন করে সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, অনুমোদিত মাধ্যমের বাইরে অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট কিনে আর্থিক ক্ষতি বা প্রতারণার শিকার হলে তার দায় রেলওয়ে নেবে না।

সম্প্রতি রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যাত্রীরা শুধু রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট eticket.railway.gov.bd, 'রেল সেবা' অ্যাপ কিংবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন। এর বাইরে টিকিট কেনার চেষ্টা করলে আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এমনকি অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি থাকে। এসব ক্ষেত্রে কোনো দায় বহন করবে না রেলওয়ে।

এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্য কোনো গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সব সময় অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।