...|...|...

সারাদেশ

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৫
Shares
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার মাত্র ১০ মিটার দূরে খড়বোঝাই একটি ভুটভুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে রূপপুর প্রকল্পের প্রধান সড়কের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রূপপুর মোড় থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল খড়বোঝাই ওই ভুটভুটি। পথিমধ্যে চালক সিগারেট ধরাতে গেলে তীব্র বাতাসে সিগারেটের আগুন উড়ে গাড়িতে থাকা খড়ে লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সেখানে দায়িত্বরত সেনাবাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চালক ভুটভুটিটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।