...|...|...

শিক্ষা

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ১০:০৯
Shares
নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি

ছবি: সংগৃহীত

নভেম্বর মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে দেশের স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি ছুটির প্রজ্ঞাপন জারির পর এই ছুটির সুযোগ তৈরি হলো।

শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং পরদিন ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।

এর সাথে আগের দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার (৬ নভেম্বর) যুক্ত হওয়ায় টানা তিন দিন বন্ধ পাচ্ছে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।ত

তবে মাদ্রাসার ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি না থাকায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পঞ্জিকা অনুসরণ করায় এই টানা ছুটি মূলত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়। এটি দীপাবলি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন।