প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনার দাকোপ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এ উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দাকোপে সম্ভাব্য আগমনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং করেন তিনি। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখার ওপর ব্রিফিংয়ে গুরুত্ব দেওয়া হয়।


