...|...|...

বিশ্ব

রিয়াদে আরামকোর স্থাপনার কাছে আগুন ও ধোয়ার কুণ্ডলী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৯:১৪
Shares
রিয়াদে আরামকোর স্থাপনার কাছে আগুন ও ধোয়ার কুণ্ডলী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আরামকো স্থাপনার কাছাকাছি এলাকা থেকে শনিবার(৩ অক্টোবর) আগুনের শিখা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কোনো নিশ্চিত তথ্য দেয়নি। আরামকোর কাছ থেকেও সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থাপনাটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটিও প্রথমদিকে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা সৌদি শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। তবে শনিবারের এই অগ্নিকাণ্ডের দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি।

এর আগে গত সপ্তাহে হুথিরা দাবি করেছিল, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে। সে সময় সৌদি আরব জানায়, তায়েফ ও ইয়ানবু অভিমুখে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির কথা তখন জানানো হয়নি।