সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য জানিয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে সক্রিয় হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর পক্ষ থেকে এই ড্রোন ভূপাতিত করার কথা জানানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।


